রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা - The News Lion

রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা




দি নিউজ লায়ন ;  রাজ্যের  উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে নেমেছে জাঁকিয়ে শীত। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে তাপমাত্রা  কিছুটা বাড়বে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা নেমে যায় ১৪ ডিগ্রিতে। এদিকে  ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে  পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও মালদহ এবং বীরভূমের কোনও কোনও জায়গায় শীত বেশ ভালোরকম কামড় বসিয়েছে। 


ওদিকে উত্তরবঙ্গের  দার্জিলিং-এ ঘন কুয়াশা দেখা গিয়েছে। কোচবিহারের দেখা গিয়েছে মাঝারি মানের কুয়াশা। জলপাইগুড়ি, মালদহ এবং কলকাতাতেও কুয়াশা দেখা গিয়েছে। বাংলাদেশ এবং সন্নিহিত এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় কিমি ওপর পর্যন্ত ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত ভারত মহাসাগর এলাকায়। 


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আ্রগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে পরপর তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবার ২১ জানুয়ারি বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। তবে জেলাগুলিতে কুয়াশার দাপট চলবে বলে জানানো হয়েছে। 


 দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না। তবে তার পর থেকে পরপর তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফের ২১ জানুয়ারি বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.